
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ৮:২৩

১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছর বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। আজকের নির্বাচন হবে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দৃষ্টান্ত। ফলে ১৯৯১ সালের নির্বাচন যারা দেখেননি, তাদের জন্য জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন প্রত্যক্ষ করা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।
