
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৩১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চললেও সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। শেখ হাসিনার প্রত্যর্পণসহ সফরের জন্য ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে বাংলাদেশের অবস্থানের পর ভারতের স্পষ্ট উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা। দিল্লির কাছ থেকে উত্তর পাওয়ার পর এ বিষয়ে নিজেদের পরবর্তী অবস্থান নির্ধারণ করবে বাংলাদেশ।
