
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ৯:৪৯

সরবরাহ বাড়ায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত অতি সংকট পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে। গত দুই সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে গ্যাস ও বিদ্যুতের চাহিদা-সরবরাহের ঘাটতি কিছুটা কমেছে। তবে রাজধানী ও বড় শহরের তুলনায় গ্রামীণ এলাকায় এখনো লোডশেডিং বেশি। জেলা ও পল্লী বিদ্যুৎ এলাকার অনেক স্থানে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না।
