
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৮

ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া এ ভূ-কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ভূমিকম্পসংক্রান্ত তথ্য থেকে এসব তথ্য জানা গেছে।
