
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২০:১৪

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
