বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬১৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:১৫

শেয়ার করুনঃ
শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন—এ বিষয়ে সরকারের পদক্ষেপ কী হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের চেষ্টা করছে কি না, তা বাইরে থেকে জানার সুযোগ নেই। তবে সরকার অবশ্যই প্রত্যর্পণের চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও

ইশরাকসহ নতুন সদস্যদের নিয়ে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড

ইশরাকসহ নতুন সদস্যদের নিয়ে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড
মন্ত্রী বলেন, একজন ব্যক্তি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণ করতে চান, তাহলে তার সে অধিকার রয়েছে। তবে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও তিনি জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে এলে আসবেন, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার কোনোভাবেই আইনের ব্যত্যয় ঘটাবে না। আইন যেভাবে কর্তৃপক্ষকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার কাছে বর্তমানে পাসপোর্ট নেই, এ অবস্থায় তিনি কীভাবে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তিনি কীভাবে আসবেন, সেটি তার বিষয়। সরকারের দায়িত্ব শুরু হবে তখনই, যখন তিনি বাংলাদেশের আইনগত এখতিয়ারের মধ্যে প্রবেশ করবেন। সে সময় আইন অনুযায়ী যা করণীয়, তাই করা হবে।

অনুষ্ঠানে আইনগত সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আইনমন্ত্রীশেখহাসিনাপ্রত্যর্পণ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঢাকায় সক্রিয় অর্ধশতাধিক ভাড়াটে কিলার, বাড়ছে রক্তাক্ত অপরাধের প্রবণতা

ঢাকায় সক্রিয় অর্ধশতাধিক ভাড়াটে কিলার, বাড়ছে রক্তাক্ত অপরাধের প্রবণতা

সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

হবিগঞ্জে স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

হবিগঞ্জে স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

ইশরাকসহ নতুন সদস্যদের নিয়ে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড

ইশরাকসহ নতুন সদস্যদের নিয়ে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

ইশরাকসহ নতুন সদস্যদের নিয়ে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড

ইশরাকসহ নতুন সদস্যদের নিয়ে পুনর্গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বোর্ড

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে যুগ্ম সচিব (প্রশাসন-১) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষর করেছেন। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন

সরকারি তথ্য সুরক্ষায় এআই ব্যবহারে সতর্কবার্তা মন্ত্রিপরিষদ বিভাগের

সরকারি তথ্য সুরক্ষায় এআই ব্যবহারে সতর্কবার্তা মন্ত্রিপরিষদ বিভাগের

দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সংবেদনশীল ও গোপন তথ্য ফাঁসের আশঙ্কা নিয়ে সতর্কবার্তা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অসতর্কভাবে উন্মুক্ত এআই টুল ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের দাপ্তরিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার ঢাকার সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত

নারী প্রতিনিধিত্ব কমায় বিশেষ কোটা চাইল বাংলাদেশ মহিলা পরিষদ

নারী প্রতিনিধিত্ব কমায় বিশেষ কোটা চাইল বাংলাদেশ মহিলা পরিষদ

সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ার প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, নারীদের সমান সুযোগ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিশেষ নীতিগত সহায়তার অংশ হিসেবে সরকারি চাকরির নির্দিষ্ট ক্ষেত্রে নারী কোটা পুনর্বহাল করা প্রয়োজন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি

জুলাই আন্দোলনের গুলি নিয়ে বিভ্রান্তি নয় তদন্ত প্রয়োজন: তথ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনের গুলি নিয়ে বিভ্রান্তি নয় তদন্ত প্রয়োজন: তথ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিলিমিটার গুলি ও স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের হাতে দীর্ঘদিন ধরে টাইপ-৫৬ রাইফেল ছিল, যা সাধারণভাবে ‘চাইনিজ রাইফেল’ নামে পরিচিত এবং এই অস্ত্রে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহৃত হয়। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে