
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৩:৪

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন আহমদ। রোববার সকাল ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
