প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১১:৫৩

রাষ্ট্রপতির পদত্যাগ বা মেয়াদ শেষ হওয়ার পর তিনি আইনের ঊর্ধ্বে থাকেন কি না— এমন প্রশ্নকে কেন্দ্র করে নতুন করে সাংবিধানিক আলোচনা শুরু হয়েছে। সংবিধান বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতির জন্য নির্ধারিত দায়মুক্তির বিধান মূলত দায়িত্ব পালনকালীন সময়ের জন্য প্রযোজ্য। পদত্যাগ বা মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সেই সাংবিধানিক সুরক্ষা স্বয়ংক্রিয়ভাবে বহাল থাকে না।
