
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১০:১৪

স্থানীয় সরকার নির্বাচনের তপশিল ঘোষণা নিয়ে এখনই চূড়ান্ত ঘোষণা দেওয়া সমীচীন নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে লিখিত ও অলিখিত সমন্বয় প্রয়োজন। সেই আলোচনা শেষ না করে নির্দিষ্ট সময় ঘোষণা করা যৌক্তিক হবে না। তবে নির্বাচন কমিশন অক্টোবরে নির্বাচন আয়োজনকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। সে ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হলে তার ৪৫ দিন আগে তপশিল ঘোষণা করতে হবে এবং এ বিষয়ে কমিশনের প্রস্তুতি রয়েছে।
