
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১১:২৩

জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘বাংলাদেশ নীতি’কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, এই নীতির আলোকে দেশের প্রতিরক্ষাব্যবস্থা আরও আধুনিক, কার্যকর ও শক্তিশালী হয়ে উঠবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আরও সমুন্নত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
