শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা আবার চালু হলো

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:১৪

শেয়ার করুনঃ
দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা আবার চালু হলো

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার নতুন আবেদন গ্রহণ শুরু করছে। এর মধ্য দিয়ে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষার বাইরে সাধারণ ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহী হাজারো বাংলাদেশির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

ভারতের ভিসা কার্যক্রম সীমিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছিলেন পর্যটক, পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ব্যক্তি এবং ধর্মীয় বা অবকাশ যাপনের উদ্দেশ্যে ভ্রমণকারীরা। নতুন সিদ্ধান্তে তাদের জন্য আবারও ভারতের দরজা উন্মুক্ত হলো।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর গত বৃহস্পতিবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি বলেন, পর্যায়ক্রমে ভারতের সব ধরনের ভিসা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক করা হবে। পাশাপাশি চিকিৎসাপ্রত্যাশীদের সুবিধার্থে মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য অপেক্ষা কমে আসে।

আরও

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী
প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। ভারতীয় হাইকমিশনার জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরে অবস্থিত আইভ্যাক কেন্দ্রেও এই সেবা সম্প্রসারণ করা হবে।

ভারতীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতি বছর বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিৎসা, পর্যটন, ব্যবসা, শিক্ষা এবং আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য ভারতে ভ্রমণ করেন। বিশেষ করে কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, দার্জিলিং, আগ্রা, জয়পুর, কাশ্মীর ও কেরালাসহ বিভিন্ন গন্তব্য বাংলাদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করেছিল। একই সঙ্গে সাময়িকভাবে দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর স্বাভাবিক কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

ভারতীয়ভিসাআইভ্যাক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পরবর্তীতে আগস্টের শেষ দিকে সীমিত পরিসরে আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হলেও পর্যটন ভিসা পুনরায় চালু হয়নি। এতদিন কেবল মানবিক ও জরুরি প্রয়োজন বিবেচনায় মেডিকেল, ব্যবসায়িক, শিক্ষার্থী এবং সরকারি কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা ইস্যু করা হচ্ছিল।

আরও

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী
নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশি ভ্রমণকারীরা আবারও নিয়মিতভাবে পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার হবে।

এছাড়া সীমিত আকারে পরিচালিত ভিসা কার্যক্রম ধীরে ধীরে পূর্ণাঙ্গভাবে চালু হলে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমবে এবং আবেদনকারীদের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

খ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এখন শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের সরকারের বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এখনই সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলা করে একটি সুস্থ ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার

বিশ্বমঞ্চে তারেক রহমানের নেতৃত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বমঞ্চে তারেক রহমানের নেতৃত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান তাঁকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বা পরিবর্তনশীল নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করছেন বলে জানান তিনি। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর মূল সম্মেলনস্থলে যোগ দিয়েছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সম্মেলনস্থলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা