
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৩:১১

ধারাবাহিক বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি এখন বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকাগুলো ইতোমধ্যে পানিতে প্লাবিত হতে শুরু করেছে। এতে অনেক আবাদি জমি পানিতে তলিয়ে গেছে।
