
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৩৩

রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধান হিসেবে দ্রুত প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। জাতিসংঘ মহাসচিবের মায়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি যেহেতু মায়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।
