
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৪:৪৮

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Human Rights Watch অভিযোগ করেছে যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী মূলত বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি দাবি করে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অবস্থানের কারণে সীমান্তের “শূন্য রেখা” এলাকায় বহু পরিবার আটকে পড়ছে।
