
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৬:১৭

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বমঞ্চে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে। তিনি বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে বিবেচনা করলে ১৬০ কোটির একটি বিশাল জনশক্তি তৈরি হয়। দুই গণতান্ত্রিক দেশের এই শক্তি এক হলে তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম হবে।
