
প্রকাশ: ১ জুন ২০২৬, ১১:২৯

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে পুনরায় শুরু হচ্ছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রম। দীর্ঘ ছুটি শেষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরছেন। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসছে।
