
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১০:৫

পবিত্র ঈদুল আজহার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদের জামাত। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন।
