
প্রকাশ: ২৮ মে ২০২৬, ৯:৫৪

আজ পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ, ত্যাগের মহিমা ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের অদম্য প্রত্যয়ে মুসলিম উম্মাহ উদযাপন করছে ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত এই পবিত্র দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। যথাযথ ধর্মীয় মর্যাদা, গভীর ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি।
