
প্রকাশ: ৮ মে ২০২৬, ১০:৪৯

দীর্ঘ ২৩ দিন উৎপাদন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় সচল হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের তীব্র সংকট কাটিয়ে শুক্রবার (৮ মে) ভোর ৬টা থেকে পূর্ণদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়।
