
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই চালান পৌঁছালে দীর্ঘদিনের কাঁচামাল সংকট কাটিয়ে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল) পুনরায় কার্যক্রম শুরু করবে।
