
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০:৫৭

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে যাচ্ছে দেশের অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনে। লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা যাত্রীভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এই প্রস্তাব জানানো হয়।
