
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ৯:৫৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
