
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭

দেশের সিটি করপোরেশন নির্বাচন নির্ধারিত মেয়াদ অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকার দুই সিটিসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকদের আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানের পর তিনি এ কথা বলেন।
