
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ইন্টারনেট সেবা চালু থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করে, তবে তাকে আইনের আওতায় আনা হবে।
