
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে দেশের রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম হয়ে উঠেছে। প্রার্থীরা মাঠপর্যায়ে প্রচারণা চালানো, বিভিন্ন সভা-সমাবেশে যোগদান এবং দূরবর্তী এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য হেলিকপ্টারসেবার ওপর নির্ভরশীল হয়ে উঠছেন। এই প্রেক্ষাপটে নির্বাচনী মৌসুমে হেলিকপ্টারের ভাড়া ও বুকিংয়ে চাপ কয়েক গুণ বেড়ে গেছে।
