রবিবার, ১০ মে, ২০২৬২৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মহানবী (সা.)-এর আদর্শেই বিশ্বে শান্তি ও কল্যাণ: প্রধান উপদেষ্টা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৯

শেয়ার করুনঃ
মহানবী (সা.)-এর আদর্শেই বিশ্বে শান্তি ও কল্যাণ: প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতির উদ্দেশে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা.)-এর সুমহান আদর্শ বিশ্ববাসীর জন্য সর্বোত্তম অনুসরণীয় ও অনুকরণীয়। এর ভেতরেই মুসলমানদের জন্য অফুরন্ত শান্তি, সফলতা ও কল্যাণ নিহিত রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত ঈদ-ই-মিলাদুন্নবী মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। এই উপলক্ষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

আরও

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’, সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। আল্লাহর পক্ষ থেকে মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্যই তাকে প্রেরণ করা হয়েছে।

কুরআনের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি (সূরা আল-আম্বিয়া, আয়াত ১০৭)। নবী করিম (সা.) ছিলেন আলোকোজ্জ্বল প্রদীপ, যিনি মানুষকে অন্ধকার থেকে মুক্ত করে শান্তি ও প্রগতির আলো দেখিয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, মহানবী (সা.) কুসংস্কার, অন্যায়, অবিচার, দাসত্ব ও পাপাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মানবতার মুক্তি ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বিশ্ববাসীর জন্য কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, মহানবী (সা.)-এর চারিত্রিক গুণাবলি, দয়া ও মহৎ আদর্শের জন্যই কুরআনে তাকে বলা হয়েছে ‘উসওয়াতুন হাসানাহ্’ অর্থাৎ সুন্দরতম আদর্শ। প্রতিটি যুগে তার শিক্ষা মানবজাতিকে মুক্তির পথে পরিচালিত করবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসঈদে মিলাদুন্নবী ২০২৫মহানবী হজরত মুহাম্মদ (সা.)সুন্নাহ ও আদর্শ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পুলিশকে জনগণের পক্ষে থাকার আহ্বান-তারেক রহমান

পুলিশকে জনগণের পক্ষে থাকার আহ্বান-তারেক রহমান

শেষে তিনি দোয়া করে বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় হোক, আর মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকাল ও পরকালে কল্যাণ লাভ করা সম্ভব হোক। আমিন।

সর্বশেষ সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য নবম পে-স্কেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা ও পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সুপারিশ অনুযায়ী, পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা জোরদার করতে তিন ধাপে পেনশন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বাবদ বড় অঙ্কের আমদানি বিল পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্ত অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, মার্চ-এপ্রিল সময়ের আমদানি দায় মেটাতে প্রায় ১৫১ কোটি ৪৯ লাখ ডলার পরিশোধ করা হলেও রিজার্ভ এখনো ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ মে শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রচলিত আইন দিয়ে সংঘবদ্ধ জনতার সহিংস আচরণ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের প্রয়োজন হতে পারে বলে তিনি মন্তব্য করেন। রোববার (১০ মে) বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের সহিংসতার বিষয়ে সরকার ইতোমধ্যে বিদ্যমান আইনের আওতায় ব্যবস্থা নিচ্ছে।

পুলিশকে জনগণের পক্ষে থাকার আহ্বান-তারেক রহমান

পুলিশকে জনগণের পক্ষে থাকার আহ্বান-তারেক রহমান

রাজধানীর ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা রক্ষায় নতুন করে অঙ্গীকার করার আহ্বান জানান। রোববার (১০ মে) আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ নিরঙ্কুশ সমর্থন দিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে, ফলে নির্বাচনী ইশতেহার এখন জনগণের প্রত্যাশার প্রতিফলন। শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ সহযোগী সংগঠন