সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ঈদ নিরাপত্তায় ঢাকাজুড়ে নিশ্ছিদ্র ব্যবস্থায় ডিএমপি’র নজরদারি

Gias Roni
রনি আহমেদ , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৬ জুন ২০২৫, ১৬:১৯

শেয়ার করুনঃ
ঈদ নিরাপত্তায় ঢাকাজুড়ে নিশ্ছিদ্র ব্যবস্থায় ডিএমপি’র নজরদারি

জাতীয় ঈদগাহে প্রধান জামাতসহ রাজধানীর প্রতিটি ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, এ বছর ঈদের দিন রাতের বেলায় ৫০০টি এবং দিনে ২৫০টি পেট্রোল টিম শহরজুড়ে নিরাপত্তা দেবে। শহর ফাঁকা হলেও কোনো গাফিলতির সুযোগ রাখা হবে না।

ঈদগাহ ময়দানের নিরাপত্তা পরিদর্শনের সময় তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন। প্রধান বিচারপতি, উপদেষ্টা এবং কূটনীতিকরাও অংশ নেবেন। ৪টি পুরুষ ও ১টি নারীদের প্রবেশ গেইট থাকছে জামাতে অংশগ্রহণকারীদের জন্য।

বায়তুল মোকাররমে মোট ৫টি জামাত হবে, যার প্রথমটি সকাল ৭টায়। যদি আবহাওয়া খারাপ হয় তবে জাতীয় ঈদগাহের প্রধান জামাত বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। রাজধানীতে ১১৮টি ঈদগাহ ও ১৬২১টি মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শিয়া, কাদিয়ানি এবং সৌদি অনুসারীদের ১১টি জামাতও অনুষ্ঠিত হবে।

আরও

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, গেজেট প্রকাশের অপেক্ষা

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, গেজেট প্রকাশের অপেক্ষা

ডিএমপি জানায়, ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপন এবং অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। তিনটি প্রধান প্রবেশপথে থাকবে ব্যারিকেড ও তল্লাশি ব্যবস্থা। আর্চওয়ে, মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল চেকিংয়ের মাধ্যমে মুসল্লিদের প্রবেশ করানো হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নারীদের জন্য আলাদা নিরাপত্তা ও প্রবেশপথ রাখা হয়েছে। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে, ডিবি ও সিটিটিসি সদস্যরাও মাঠে থাকবেন। নিরাপত্তা পর্যবেক্ষণে রয়েছে ওয়াচ টাওয়ার এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় কার্যক্রম।

জাতীয় মসজিদসহ অন্য জামাতস্থলগুলোতেও একই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি ক্রাইম বিভাগের পক্ষ থেকে আয়োজকদের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একটি জামাতও নজরদারির বাইরে থাকবে না।

ডিএমপি কমিশনার নগরবাসীকে অনুরোধ করেছেন, নিরাপত্তার স্বার্থে ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো বস্তু নিয়ে জামাতে না আসতে। তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করতে এবং সন্দেহজনক কিছু দেখতে পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা রক্ষায় করণীয় পালনেরও আহ্বান জানান।

ঈদগাহ নিরাপত্তাডিএমপি ঈদ প্রস্তুতিঢাকার ঈদ জামাতজাতীয় ঈদগাহ ২০২৫ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

ঘুষ-নিয়োগ বাণিজ্যের অভিযোগে , আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের নতুন অনুসন্ধান

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নতুন অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ, নিয়োগ-পদায়ন বাণিজ্য, টেন্ডার কমিশন এবং অর্থ পাচারের অভিযোগে পৃথকভাবে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নতুন অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বেন প্রধানমন্ত্রী। সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো বিশ্বমঞ্চে বাংলাদেশের

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট-২ পুনরায় চালু হয়েছে। আদানি কর্তৃপক্ষ আজ সকাল সাড়ে ১১টায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-২ সফলভাবে সকাল ৫টা ১৭ মিনিটে চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই আজ সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটির সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।  সিঙ্ক্রোনাইজেশন শেষ হলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরবে বলে

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা

দেশের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে

নবম পে স্কেলে সাত এসআরও, ডিজিটাল হচ্ছে বেতন

নবম পে স্কেলে সাত এসআরও, ডিজিটাল হচ্ছে বেতন

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নে নতুন বেতনকাঠামোর পাশাপাশি সাতটি পৃথক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া ডিজিটাল করতে সরকারি আর্থিক ব্যবস্থাপনা ব্যবস্থা আইবাস প্লাস প্লাস প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পে স্কেলের প্রজ্ঞাপনের খসড়া আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলেই আনুষ্ঠানিকভাবে