
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৯:১০

চলতি সপ্তাহে তিন দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তার এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই সফরে হতে পারে বড় কোনো ঘোষণা, যা বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
