বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

৩২ নম্বর বাড়িতে হামলা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত: ড. ইউনূস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৪

শেয়ার করুনঃ
৩২ নম্বর বাড়িতে হামলা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত: ড. ইউনূস

ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনাকে "অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত" বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে জনগণের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে এই হামলায়।

বিবৃতিতে বলা হয়, "গত ছয় মাসে ৩২ নম্বর বাড়িতে কোনো ধরনের আক্রমণ বা ধ্বংসযজ্ঞ হয়নি। কিন্তু গতকাল রাতে পলাতক শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের পরপরই এই হামলা হয়। তিনি গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের অপমান করেছেন এবং তাদের স্মৃতিকে অবজ্ঞা করেছেন। একই সঙ্গে, তিনি ক্ষমতায় থাকাকালীন হুমকি-ধমকির যে ভাষায় কথা বলতেন, সেই একই সুর বজায় রেখে এখনো আন্দোলনকারী জনতার বিরুদ্ধে কথা বলে চলেছেন।"

আরও

গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রধান উপদেষ্টা আরও বলেন, "জুলাই গণহত্যার যন্ত্রণা এখনও জনগণের মনে দগদগে ক্ষত হিসেবে রয়ে গেছে। শেখ হাসিনা বারবার সেই ক্ষতকে উপেক্ষা করে বিদ্বেষমূলক মন্তব্য করছেন, যা মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি করেছে। এর প্রতিক্রিয়াতেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।"

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩২ নম্বর
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত। ভারত সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, "ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে কোনো ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়।"

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারকাজ পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।" একই সঙ্গে, শেখ হাসিনার উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও সরকার ভাবছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সংবাদ

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং প্রতি মাসেই তা পর্যালোচনা করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সেবা কার্যক্রমকে শক্তিশালী করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপু-র এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্বাস্থ্যমন্ত্রী বলেন,

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্নে জানতে চান, বর্তমান সরকার হজ পালনের ব্যয় কমাতে কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং ভবিষ্যতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা

গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই, মানসম্পন্ন ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। সোমবার (৬ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল ২০২৬ ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে উদ্‌যাপিত হবে। এ বছরের প্রতিপাদ্য “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান,