শনিবার, ৭ নভেম্বর, ২০২৬২২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চার প্রদেশ গঠনের সুপারিশ, কমবে ঢাকার চাপ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩

শেয়ার করুনঃ
চার প্রদেশ গঠনের সুপারিশ, কমবে ঢাকার চাপ

দেশের প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করতে চারটি পুরাতন বিভাগের সীমানা অনুসারে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রশাসনিক কার্যক্রমের বিস্তারের কারণে বর্তমান প্রশাসনিক কাঠামো যথেষ্ট নয়। এককেন্দ্রিক সরকার ব্যবস্থার পরিবর্তে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সহজ হবে।

কমিশন সুপারিশ করেছে রাজধানী ঢাকা মহানগরীর জন্য দিল্লির মতো পৃথক ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট গঠনের। এতে নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার কাঠামো থাকবে। ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে একত্রিত করে এই কাঠামো গড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমবে।

প্রতিবেদনে জেলা পরিষদ বাতিলের সুপারিশ করা হয়েছে। কারণ জেলা পরিষদ চেয়ারম্যান কখনোই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হননি এবং অধিকাংশ জেলা পরিষদ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। কমিশনের মতে, জেলা পরিষদের সম্পদ সংশ্লিষ্ট প্রাদেশিক সরকারের আওতায় নিয়ে আসা যেতে পারে। অন্যদিকে, পৌরসভাকে আরও শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে। পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হবেন ওয়ার্ড মেম্বারদের ভোটে, যাতে নির্বাচনের পর তারা মেম্বারদের উপেক্ষা করতে না পারেন।

আরও

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উপজেলা পরিষদকে আরও কার্যকর করতে ভাইস চেয়ারম্যান পদটি বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্য থেকে এক-তৃতীয়াংশকে আবর্তন পদ্ধতিতে উপজেলা পরিষদের সদস্য করার বিধান রাখা যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে তার দায়িত্ব শুধুমাত্র আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা ও মোবাইল কোর্ট পরিচালনার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
চার প্রদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ভূমি ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে উপজেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেণির একজন ভূমি ব্যবস্থাপনা কর্মকর্তার পদ সৃষ্টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের আওতায় কর্মরত কানুনগোদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে এই পদ পূরণ করা যেতে পারে। এ প্রক্রিয়ার জন্য সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা রাখা যেতে পারে।

ইউনিয়ন পরিষদেও কাঠামোগত পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। ইউনিয়নের ওয়ার্ড সংখ্যা ৯ থেকে ১১ করার এবং প্রতি ওয়ার্ডে দুজন সদস্য নির্বাচনের সুপারিশ করা হয়েছে, যেখানে একজন নারী সদস্য অবশ্যই থাকবেন। এতে নারীদের ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং তাদের কার্যক্রমের সুনির্দিষ্ট ক্ষেত্র থাকবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও মেম্বারদের ভোটে নির্বাচিত হবেন, যাতে তারা নির্বাচনের পর জনগণকে অবহেলা করতে না পারেন।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। কমিশন প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। এসব সুপারিশ বাস্তবায়ন হলে দেশের প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

সর্বশেষ সংবাদ

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কয়েকটি প্রতারক চক্র। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। বার্তায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার নিশ্চয়তা দিয়ে কিছু ব্যক্তি

আকুর বিল পরিশোধে কমল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আকুর বিল পরিশোধে কমল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আকুর বিল বাবদ ১ হাজার ৬৪২ দশমিক ৪৬ মিলিয়ন বা ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলার পরিশোধ করা

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

শ্রমিক-মালিকের লিখিত প্রস্তাব চাইল মজুরি বোর্ড, সভা সোমবার

শ্রমিক-মালিকের লিখিত প্রস্তাব চাইল মজুরি বোর্ড, সভা সোমবার

তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচার ৪০ নম্বর ভবনে বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, সভায় সভাপতিত্ব করবেন

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, আজ থেকেই আবেদন

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, আজ থেকেই আবেদন

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাঁদের নিয়োগ দেওয়া হবে। বোয়েসেলের বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের