বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

একুশের চেতনায় নতুনরূপে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১১

শেয়ার করুনঃ
একুশের চেতনায় নতুনরূপে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

একুশের চেতনায় উদ্দীপ্ত হয়ে এবারের অমর একুশে বইমেলা ২০২৫ নতুনরূপে আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একুশ আমাদের সত্তার পরিচয়, জেগে ওঠার প্রেরণা, প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত চেতনার প্রতীক। জুলাই অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে এবং এই বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বাংলা একাডেমি তরুণ লেখকদের জন্য গবেষণার সুযোগ সৃষ্টি করেছে। তবে প্রতিষ্ঠানটিকে আরও গভীর গবেষণার দিকে নজর দিতে হবে। বাংলা একাডেমি পুরস্কারের বিষয়ে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি উল্লেখ করেন। পুরস্কার সংক্রান্ত সিদ্ধান্ত স্বায়ত্তশাসনের সুযোগ নিয়ে কেউ অপব্যবহার করলে তা সংশোধন করা হবে।  

আরও

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

আজ থেকে কার্যকর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট

তিনি আরও বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং বই প্রকাশে সেন্সর আরোপের কোনো পরিকল্পনা নেই। কেউ যদি সরকারকে কটাক্ষ করেও মতপ্রকাশ করে, তাতেও সমস্যা নেই। তবে বই সেন্সর করা হবে বলে যে অপপ্রচার চলছে, তা ভিত্তিহীন। পাঠ্যপুস্তক নিয়েও কোনো সেন্সরের পরিকল্পনা সরকারের নেই এবং এটি সম্পূর্ণ গুজব বলে দাবি করেন তিনি।  

সংস্কৃতি উপদেষ্টা জানান, বই প্রকাশের আগে সরকার তা পড়ে দেখবে—এমন ধারণা সম্পূর্ণ অযৌক্তিক। মতপ্রকাশের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার নীতিতে সরকার বিশ্বাসী। কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে যা বাস্তবতার সঙ্গে মেলে না।  

আরও

প্রধান উপদেষ্টা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, দ্রুত আবেদন করার আহ্বান

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এবারের বইমেলায় নানা ধরনের বইয়ের সমাহার থাকছে বলে আয়োজকরা জানিয়েছেন। দেশ-বিদেশের লেখকদের বই, গবেষণা সামগ্রী, ইতিহাস, সাহিত্য, মুক্তিযুদ্ধ ও সমসাময়িক বিষয়ক বইসহ নানা বিষয়ে সমৃদ্ধ করা হয়েছে এবারের মেলা।  

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক সভাপতিত্ব করেন। তিনি বলেন, একুশ মানে বাঙালির অস্তিত্বের লড়াই। সেই লড়াই বইয়ের মাধ্যমে চেতনায় স্থায়ী হতে হবে। নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে বাংলা একাডেমি নানা উদ্যোগ গ্রহণ করেছে।  

এদিকে, বইমেলা ঘিরে লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। মেলায় নতুন বই প্রকাশ, লেখক-পাঠক আড্ডা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া সাহিত্যপ্রেমীদের জন্য থাকছে বিশেষ ছাড়ের সুযোগ।  

বইমেলা চলবে মাসব্যাপী, যেখানে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত পাঠক-দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন। এবারের বইমেলা নতুন আঙ্গিকে উপস্থাপনের মাধ্যমে একুশের চেতনাকে আরও দৃঢ় করার প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

টানা কমার পর আবার বাড়ল দেশের বাজারে সোনার দাম

টানা কমার পর আবার বাড়ল দেশের বাজারে সোনার দাম

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট এবং নীতিগতভাবে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলা প্রধান শিক্ষক সংকট নিরসনের পথে বড় অগ্রগতি এসেছে। ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) এ-সংক্রান্ত একটি মামলার রায় ঘোষণা করা হয়। এর ফলে দীর্ঘদিন স্থগিত থাকা নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনি জটিলতা থাকছে

নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২ জুলাই) সারাদেশের সঙ্গে নোয়াখালীতেও আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করেছেন। তিনি রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন উপলক্ষে সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জাতীয় কবি

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। জানা গেছে, আগামী ৪ জুলাই তেহরান ও কোম শহরে খামেনির জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। পরে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে, যা আয়াতুল্লাহ খামেনির জন্মস্থান, আগামী ৯

কঠোর নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

কঠোর নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

একযোগে সারাদেশের দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করেন। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মাদরাসা শিক্ষা