সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চার প্রদেশ গঠনের সুপারিশ, নতুন ভাবনার পথে প্রশাসন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৩৩

শেয়ার করুনঃ
চার প্রদেশ গঠনের সুপারিশ, নতুন ভাবনার পথে প্রশাসন

দেশের চারটি পুরোনো বিভাগকে চারটি প্রদেশে রূপান্তর করার প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া একটি প্রাথমিক প্রতিবেদনে এ সুপারিশ উঠে আসে। প্রদেশের হাতে রাষ্ট্রীয় নিরাপত্তা বাদে অন্যান্য বিষয়ে স্বায়ত্তশাসনের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।  

সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে গত ১৫ জানুয়ারি আয়োজিত এক সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা তাদের সুপারিশ তুলে ধরেন। যদিও সুপারিশ চূড়ান্ত নয়, তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাকে প্রদেশ করার বিষয়টি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে।  

আরও

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ নয়: তথ্যমন্ত্রী

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ নয়: তথ্যমন্ত্রী

কমিশনের একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, প্রদেশ গঠনের প্রস্তাবটি বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ার একটি অংশ। এ উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা। তবে প্রদেশগুলোর কাজ এবং কাঠামো কেমন হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। এটি একটি সংবিধানসংশ্লিষ্ট বিষয় হওয়ায় সিদ্ধান্ত নিতে সময় লাগছে।  

প্রদেশ গঠনের চিন্তা নতুন নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন একবার পাঁচটি প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিশাল জনসংখ্যার কারণে সরকারের কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে প্রদেশভিত্তিক প্রশাসন উপযোগী হতে পারে। তার মতে, প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা কেন্দ্রের হাতে রেখে প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া যেতে পারে।  

আরও

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

হামের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল
চার প্রদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ এই প্রস্তাবের বিরোধিতা করেন। তার মতে, বাংলাদেশের ভৌগোলিক আয়তন এবং ভাষাগত বৈচিত্র্যের অভাবে প্রদেশ গঠন অপ্রয়োজনীয়। বর্তমান বিভাগগুলোকে শক্তিশালী করাই যথেষ্ট হবে। প্রদেশ গঠন নতুন জটিলতা সৃষ্টি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।  

বাংলাদেশে বর্তমানে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলোর মধ্যে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাবও আলোচনা চলছে। তবে প্রদেশ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও পর্যালোচনা প্রয়োজন।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

জনপ্রশাসন সংস্কার কমিশনের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে কোটা পদ্ধতির সংস্কার। প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রাখার প্রস্তাব করা হয়েছে। তবে এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।  

কমিশনের সম্ভাব্য আরও সুপারিশের মধ্যে রয়েছে পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিল এবং তথ্য অধিকার আইনের আওতায় প্রতিটি জেলায় একজন কর্মকর্তা নিয়োগ। এসব সুপারিশের বিষয়ে এখনো আলোচনা চলছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে সময় লাগবে বলে জানিয়েছে কমিশন।  

জনপ্রশাসন সংস্কার কমিশন বলেছে, তাদের সুপারিশগুলো দেশব্যাপী সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে তৈরি। তবে এসব প্রস্তাব বাস্তবায়নে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, তা নিয়েও তারা পর্যবেক্ষণ করছে। 

সূত্র প্রথম আলো 

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই, মানসম্পন্ন ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। সোমবার (৬ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল ২০২৬ ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে উদ্‌যাপিত হবে। এ বছরের প্রতিপাদ্য “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান,

সংসদে প্রকাশ পেল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা

সংসদে প্রকাশ পেল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা

জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। একই

নতুন সরকারের প্রথম একনেক সভায় বড় উন্নয়ন পরিকল্পনা

নতুন সরকারের প্রথম একনেক সভায় বড় উন্নয়ন পরিকল্পনা

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভাকে নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সভায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব প্রকল্পের মধ্যে

নতুন সরকারের অধীনে ভারত সম্পর্ক নতুন বার্তা

নতুন সরকারের অধীনে ভারত সম্পর্ক নতুন বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়-এর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, ১৭ প্রকল্প অনুমোদনের অপেক্ষা

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, ১৭ প্রকল্প অনুমোদনের অপেক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগর এলাকার এনইসি সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে মোট ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা