বুধবার, ১৫ জুলাই, ২০২৬৩১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

ডিসি সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ১৬:১৭

শেয়ার করুনঃ
ডিসি সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। রোববার (৩ মার্চ) দুপুরে এ সম্মেলন শুরুর কথা রয়েছে। 

শনিবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

আরও

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) এসিআর প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয় ২০১৯ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে। এ ছাড়া ইউএনওদের মাধ্যমেই কাজ করতে হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের। তাঁদের এই কার্যক্রম শক্তিশালী করতে এবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জনবল বৃদ্ধির প্রস্তাব করেছেন ডিসিরা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন ও তদারকি করার কথা। কিন্তু তাঁদের বেশির ভাগ কাজ নিয়ন্ত্রণ করেন জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। ডিসি ও ইউএনওদের অধীনেই কাজ করতে হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের। ২০১৯ সালে গোপালগঞ্জ জেলার তৎকালীন ডিসির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইউএনওদের মাধ্যমে পিআইওর এসিআর প্রদানের বিষয়ে সিদ্ধান্ত হয়।

আরও

বরিশাল পৌঁছালেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর জনসমাগম

প্রধানমন্ত্রী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বরিশাল পৌঁছালেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর জনসমাগম

এবার নিম্ন পদে জনবল বৃদ্ধি করা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কাজ আরো সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন ইউএনওরা।     

একাধিক পিআইও কালের কণ্ঠকে বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের এসিআর প্রদানের বিষয়টি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পরিবর্তে ইউএনওদের প্রদানের সিদ্ধান্তের ফলে বিভাগীয় কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

ডিসি সম্মেলন সামনে রেখে এ বছর মন্ত্রিপরিষদ বিভাগে এই প্রস্তাবসহ ৩৫৬টি প্রস্তাব দিয়েছেন তাঁরা। গত বছর এই প্রস্তাবের সংখ্যা ছিল ২৪৫।

একই সঙ্গে ডিসিরা প্রশাসনিক ও দাপ্তরিক বিভিন্ন দাবিদাওয়ার বাঁধা ছকের বাইরে কাজ করতে গিয়ে যেসব অসুবিধা ও সমস্যার মুখোমুখি হয়েছেন সেসবও তুলে ধরেছেন। প্রতিবছর বেশির ভাগ প্রস্তাব থাকে ডিসি ও ইউএনওদের ক্ষমতা বা দায়িত্বের পরিধি বাড়ানো ও সুযোগ-সুবিধা বৃদ্ধি সংক্রান্ত। এবারও প্রস্তাব বৃদ্ধির সঙ্গে ক্ষমতার পরিধি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রসঙ্গ বেশি এসেছে। অবশ্য প্রতিবছরই ঘুরেফিরে অতীতে উত্থাপিত প্রস্তাবগুলোই তুলে ধরেন তাঁরা। কারণ সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে না।

তবে এবারের সম্মেলন নতুন মাত্রা পেতে চলেছে, প্রথমবারের মতো সাবেক মন্ত্রিপরিষদসচিবরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন ও পরামর্শ দেবেন। এ জন্য সম্মেলনের প্রথম দিন আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘উন্নয়নে মাঠ প্রশাসন’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনব্যাপী এই ডিসি সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মাঠ প্রশাসন সম্পৃক্ত বিষয়াদি নিয়ে মুক্ত আলোচনা হবে ডিসি ও বিভাগীয় কমিশনারদের। প্রথম কার্য অধিবেশন হবে প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কে। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এবারের ডিসি সম্মেলনে মোট ৩০টি অধিবেশন রয়েছে। এর মধ্যে প্রথম দিন রয়েছে সাতটি, দ্বিতীয় দিন ৯টি, তৃতীয় দিন সতটি এবং চতুর্থ দিন সাতটি অধিবেশন।

ডিসিদের বিভিন্ন সুপারিশ

ঢাকা ও মানিকগঞ্জ জেলার ডিসি উপজেলা পর্যায়ে ত্রাণ গুদাম নির্মাণের প্রস্তাব করেছেন। কারণ জরুরি দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী দ্রুত বিতরণের জন্য উপজেলা পর্যায়ে কোনো ত্রাণ গুদাম নেই। এ জন্য ত্রাণসামগ্রী রক্ষণাবেক্ষণ ও বিতরণ কার্যক্রমে সমস্যা হচ্ছে বলে তাঁরা প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়েছেন।  উপজেলা পর্যায়ে ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণের প্রস্তাব করেছেন মুন্সীগঞ্জের ডিসি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জনবল বৃদ্ধির প্রস্তাবও ঢাকা জেলার ডিসি দিয়েছেন। ভিজিএফ কর্মসূচিতে কার্ডপ্রতি ২০ কেজি চাল প্রদানের প্রস্তাব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি। তিনি বলেছেন, বর্তমান দ্রব্যমূল্য বিবেচনায় পরিবারপ্রতি ২০ কেজি চাল প্রদান করা প্রয়োজন। এতে অতিদরিদ্র পরিবার আর্থিকভাবে লাভবান হবে এবং এ কর্মসূচির গুরুত্ব বাড়বে। বর্তমানে ভিজিএফ কর্মসূচিতে দুই ঈদে কার্ডপ্রতি ১০ কেজি চাল প্রদান করা হয়, উৎসব বিবেচনায় যা একটি পরিবারের জন্য অপ্রতুল। ফেনী জেলার ডিসি জিআর চাল বরাদ্দের জন্য বৃদ্ধাশ্রম, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, কাব/স্কাউট সমাবেশ ইত্যাদি নীতিমালায় অন্তর্ভুক্ত করতে বলেছেন। নীতিমালায় তাঁদের অন্তর্ভুক্ত করা হলে এতিমখানায় লিল্লাহ বোর্ডিংয়ের মতো জিআর চাল প্রদান করা যাবে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির অসচ্ছল পরিবারকে নগদ সহায়তা ১০ হাজার থেকে ২৫ হাজার টাকার পরিবর্তে ন্যূনতম ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা করার প্রস্তাব এসেছে। সাতক্ষীরা জেলায় পর্যাপ্তসংখ্যক রেসকিউ বোট প্রদান করতে বলেছেন এ জেলার ডিসি। প্রাকৃতিক দুর্যোগে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য রেসকিউ বোট চাওয়া হয়েছে। 

এ ছাড়া নতুন সড়ক পরিবহন আইনের আওতায় মালিকদের আনার প্রস্তাব করেছেন ডিসিরা। কারণ মালিকরা শ্রমিকদের নির্দিষ্ট অঙ্কের টাকার টার্গেট দিয়ে গাড়ি চালাতে দেন। ফলে জমা-খরচ তোলা এবং অধিক লাভের আশায় চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। সে কারণে মালিকদেরও জরিমানার আওতায় আনার প্রস্তাব করেছেন একজন ডিসি। এ ছাড়া সড়কে চাঁদাবাজি ও দুর্ঘটনা রোধে সড়ক আইনের দ্রুত বাস্তবায় চান ডিসিরা।

এ ছাড়া এবারের সম্মেলনে প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ই-গভর্ন্যান্স, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয় করা।

ভালো কাজের স্বীকৃতি চান ডিসিরা

একাধিক ডিসি কালের কণ্ঠকে বলেন, এ সম্মেলনে তাঁরা যেসব সুপারিশ তুলে ধরবেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভালো কাজে স্বীকৃতি দেওয়া। তাঁরা বলেন, মাঠ পর্যায়ে কোনো কর্মকর্তা ভালো ভূমিকা রাখার পর সরকারের স্বীকৃতি মিললে তাঁরা আরো উৎসাহ নিয়ে কাজ করেন। কিন্তু এমন কোনো প্রথা না থাকায় ভালো কাজে প্রতিযোগিতা কম দেখা যায়। অনেকেই ঝুঁকি নিয়ে কাজ করতে চান না। প্রশাসন ছাড়া অন্য প্রায় সব ক্যাডার কর্মকর্তাকে ভালো কাজে স্বীকৃতি দেওয়ার বিধান রয়েছে। যেমন—পুলিশে ভালো কাজে পিপিএমসহ নানা ধরনের স্বীকৃতি দেওয়া হয়।

 সবচেয়ে বেশি প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের

এবার সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিষয়ে। এই বিভাগের মোট ২২টি প্রস্তাব পাঠিয়েছেন ডিসিরা। এসব বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকরা। গতকাল শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন বলেন, গত বছর মোট ২১২টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে স্বল্পমেয়াদি, অর্থাৎ এক বছরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল এ রকম সিদ্ধান্ত হয়েছিল ৫২টি, যার বাস্তবায়নের হার ৮৯ শতাংশ। তিন বছরের মধ্যে বাস্তবায়নের (মধ্যমেয়াদি) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৯০টি। এগুলোর মধ্যে এখন পর্যন্ত বাস্তবায়নের হার ৫৯ শতাংশ। আর পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নের (দীর্ঘমেয়াদি) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৭০টি, এখন পর্যন্ত যার বাস্তবায়নের হার ৪৫ শতাংশ। মন্ত্রিপরিষদসচিব বলেন, বাস্তবায়নের এই হারে তাঁরা সন্তুষ্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, ‘সম্মেলনের বাজেটের বিষয়ে এই মুহূর্তে জানাতে পারছি না। তবে সর্বনিম্ন খরচে আমরা সম্মেলন অনুষ্ঠান করি।’

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন। ফলে এবারের সম্মেলনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিষয়ে দিকনির্দেশনার বিষয় আছে।

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

সর্বশেষ সংবাদ

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

এমবাপে ইয়ামাল দ্বৈরথে বিশ্বকাপ সেমিফাইনাল দেখবে ফুটবল বিশ্ব

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বদলায়নি: মুখপাত্র জয়সওয়াল

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান বদলায়নি: মুখপাত্র জয়সওয়াল

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

এ সম্পর্কিত আরও পড়ুন

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দক্ষ যুবশক্তি গড়াই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

অতিবৃষ্টি, জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং নিজের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও পরীক্ষা পেছানো সম্ভব হয়নি কেন, সে বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। শিক্ষামন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। ‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা, ত্রিপিটক ও

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এ বিশেষ কমিটিতে বর্তমানে ১২ জন সদস্য রয়েছেন। তবে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠনের

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের নয় জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও নতুন করে