
প্রকাশ: ৮ মে ২০২২, ১:২১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসির কাছে অনুকরনীয় একটি দেশ হিসেবে পরিনত হয়েছে।
রবিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় দুস্থ জনগোষ্ঠির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা সরকার গৃহহীন মানুষদের ঘর দিয়েছেন, ভূমিহীনদের জমি, ছিন্নমূলদের দিয়েছেন জমি ও ঘর। যা আর কোন রাষ্ট্র নায়ক দিতে পারেনি। তার অঙ্গিকার জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোন মানুষ গৃহহীন থাকবেনা। থাকবে না শিক্ষা ও খাদ্যর ঘাটতি। মোটকথা শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান,যোগাযোগ এমন কোন খাত নেই যেখানে জন নেত্রীর ছোয়া লাগেনি। দেশের উন্নয়নে এখনও বড় বড় কাজ চলমান।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা সরকার সততা,সাহসিকতা,দেশপ্রেম দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে মহামারি করোনা মোকাবেলা করে করেছেন। যে কারনে কঠিন দু:সময়েও তিনি বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছেন যা বিশ্বের বুকে একটি দৃষ্টান্ত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ,পৌর মেয়র মো. গোলাম কবির,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. এস এম ফুয়াদ,সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, পূজা পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার।