রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

ইউপি নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতার হিড়িক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১৮:৪৬

শেয়ার করুনঃ
ইউপি নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতার হিড়িক

থামছে না নির্বাচনী সংঘাত-সংষর্ঘ। গতকালও প্রচারণাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়েছে।গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ব্যানার-পোস্টারে আগুন দেওয়া হয়েছে। পাবনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার সময় নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ পর্যন্ত ইউপি নির্বাচনের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৮৩ জন।  

এদিকে গতকাল পঞ্চম ধাপের ইউপি ভোটের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হয়েছে। অনেক এলাকায় জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগ উঠেছে। এ ধাপের নির্বাচনের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের হিড়িক দেখা গেছে। এর আগে প্রথম ধাপের ১৪১ জন, দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে ৩৫৭ জন, তৃতীয় ধাপে ৫৬৯ জন এবং চতুর্থ ধাপে ২৯৫ জন বিনাভোটে নির্বাচিত হন।

আরও

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

বিভিন্ন জেলা থেকে পাঠানো খবর:

পাবনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার সময় নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সেলিম হোসেন (৩৫) জেলার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের রামনগর গ্রামের জমসেদ আলীর ছেলে। স্বতন্ত্র প্রার্থী কে এম শাহীনের নির্বাচনী কর্মী ছিলেন তিনি।

আরও

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

শাহীন বলেন, শনিবার বিকেল ৪টার দিকে তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে রায়পুর গ্রামে গণসংযোগে যান। এ সময় নৌকার কর্মী-সমর্থকরা হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে সেলিম হোসেনকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ শেষে দেবোত্তর বাজার চৌরাস্তা মোড়ে লাশ রেখে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মোহাইমিন হোসেন চঞ্চল।  

তিনি বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। সেলিমের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলে জানতে পেরেছি। তার মৃত্যুকে পুঁজি করে মিথ্যা অভিযোগ করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থী। পুলিশও ‘হৃদরোগে আক্রান্ত হয়ে সেলিম মারা গেছেন’ বলে জানিয়েছে। আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। চিকিৎসকের বক্তব্য অনুযায়ী সেলিমের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের ব্যানার-পোস্টারে আগুন দেওয়া হয়েছে। শুয়াগ্রাম ইউনিয়ন নারায়ণখানা, সাতুরিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় শনিবার রাতে নৌকা প্রতীকের ব্যানার-পোস্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৫) ও তার সহযোগী বাদল সরকারকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার নিহত এরশাদুল হকের ছোট ভাই আকতারুজ্জামান বাদী হয়ে ১৫ জনসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নজরুল ইসলামকে। মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে দুজন চেয়ারম্যান প্রার্থীও রয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কক্সবাজারের চকরিয়ায় চতুর্থ দফায় ইউপি নির্বাচনে উপজেলার ফাঁশিয়াখালী ও হারবাং ইউনিয়নে আওয়ামী লীগের দুই নেতা নৌকার মনোনয়ন না পেয়ে তাদের নিজ ভাইকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী করেছেন। এ ছাড়া নৌকাকে পরাজিত করতে ওই দুই ইউনিয়নে নৌকা প্রার্থীর বিপক্ষেও তারা কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফার বিরুদ্ধে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুল এ আলম তুহিন সংবাদ সম্মেলনে তার কর্মী-সমর্থকদের ওপর হামলা-মারপিট, আচরণবিধি লঙ্ঘন ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন।

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ওরফে শিপন। গতকাল দুপুরে স্থানীয় খলিফারহাট বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নির্বাচনকে সামনে রেখে তার অনুসারী নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রংপুরের গঙ্গাচড়ায় নৌকা প্রতীকে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার নোহালী ইউনিয়নে কে বা কারা নৌকা প্রতীকে আগুন দিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবাদে গতকাল দিনভর নৌকা প্রতীকের সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শনিবার রাতে জাপা প্রার্থীর বাড়ির কাছে নৌকা প্রতীকে আগুন দেওয়া হয়। এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন গঙ্গাচড়া থানার ওসি।

পৌর নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করায় যুবক খুন: পৌর নির্বাচনে এক প্রার্থীর পক্ষে কাজ করার জেরে সাব্বির (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে যশোর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির স্থানীয় শংকরপুর এলাকার আকবর আলীর ছেলে। তিনি চায়ের দোকান চালাতেন।  

এলাকাবাসী জানান, গত পৌরসভা নির্বাচনে একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করায় অপর পক্ষ সাব্বিরের ওপর ক্ষিপ্ত ছিল। আবার ২২ জুলাই রাতে একই এলাকায় শাওন নামে এক যুবক খুন হয়েছিলেন। এসবের কোনো একটির সূত্র ধরেই সাব্বিরকে খুন করা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।  

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে সাব্বির ও তার বন্ধুরা বাস টার্মিনাল এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে গেলে সাব্বিরের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। সাব্বিরকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান সাব্বির।  যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপন কুমার সরকার জানান, পূর্ব বিরোধের জের ধরেই সাব্বিরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, হত্যায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

এ সম্পর্কিত আরও পড়ুন

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রম বাস্তবায়নে সরকার দুই হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিচ্ছে। এই বরাদ্দের আওতায় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মাতারবাড়িতে অবস্থানকালে গভীর সমুদ্রবন্দর, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী

শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলনে টানাপোড়েনে ঢাকা-দিল্লি সম্পর্ক

শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলনে টানাপোড়েনে ঢাকা-দিল্লি সম্পর্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের ঘটনায় ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ঘটনাটিকে দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গুরুতর অপমান হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্যকে ভারত সমর্থন

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবীরা নিজ নিজ মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সংগঠিত বা সচেতন থাকাকে অযৌক্তিক মনে করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

ওয়ান-ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের গোপন বন্দিশালা হিসেবে পরিচিত জেআইসি সেলে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এ বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। শনিবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসি সেলের কথিত গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে