বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর।
শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দিকে হাসপাতালে যাবেন বলে নিশ্চিত করেছেন নুরুল হক নুর।তিনি বলেন, ড. রেজা কিবরিয়া ও আমার নেতৃত্বে গণঅধিকার পরিষদের ১০ সদস্যের একটি টিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছি।