
প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১৭:৫৬

দেশে করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার নতুন ওষুধ ‘মলনুপিরাভির’অ্যান্টিভাইরাল ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে এ অনুমোদন দেওয়া হয়।
চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) এই ওষুধটি দেয়। সর্দি-জ্বরের চিকিৎসার জন্য তৈরি করা ‘মলনুপিরাভির’বড়ি করোনা আক্রান্ত রোগীর সেবায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে আশানুরূপ ফল পাওয়া গেছে।
এই বড়ি সেবনে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি অর্ধেক কমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে লাগেভ্রিও (মলনুপিরাভির) নামে মুখে খাওয়ার এই ওষুধ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি