
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ২৩:১০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় ( বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৪ জন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বুধবার (২৭ অক্টোবর) ৭ জনের মৃত্যু ও ২৭৬ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি