
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ২:২৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বাদ আছর বঙ্গভবনের দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
মিলাদ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ পঁচাত্তরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়ায় দেশ ও জাতির সার্বিক উন্নয়ন এবং অগ্রগতি কামনা করা হয়।মাহফিলে আবদুল হামিদ ছাড়াও রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সচিব, বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকতারাসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।

মিলাদের পর বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ ৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির।
কোনো ট্যাগ পাওয়া যায়নি