
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ১৯:২০

পদ্মা সেতুতে তীব্র স্রোতে দুর্ঘটনা এড়াতে ১২ ঘণ্টা পর শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরুর পরে প্রায় আড়াই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।এরআগে পদ্মা সেতুর পিলারে তৃতীয় বারের মতো ফেরির ধাক্কা লাগায় শুক্রবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টায় আবার ফেরি চলাচল শুরু হয়। এতে প্রায় তিন শতাধিক যানবাহন পারাপারের আটকা রয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে তীব্র স্রোতের কারণে নৌ-চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়।ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। তাই দুর্ঘটনা এড়াতে রাত থেকে নদীতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।সালাউদ্দিন জানিয়েছেন, নদীতে স্রোত কমতে থাকায় শনিবার সকাল ৯টার দিকে সুফিয়া কামাল ও ক্যামেলিয়া নামে দুইটি ফেরি ছেড়ে গেছে। পরে সকাল ৯টা ৫০মিনিটে ঘাট এলাকা ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি