
প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ২:১৬

‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিস্কাশন উন্নয়ন শীর্ষক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ আগস্ট) সকাল ১১ টায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো:তাজুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি ও পানিসম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এমপি।

এছাড়াও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, সিনিয়র সচিব (এলজিডি) হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।