
প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ২৩:৩৯

আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে সব সরকারি-বেসরকারি অফিস খোলা রেখে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার (৮ আগস্ট) বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের দোকানপাট ও শপিংমল খোলা থাকবে একই সময় অর্ধেক আসন খালি রেখে রেস্তোরাঁ ও খাবার দোকান খোলা রাখা যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ১১ আগস্ট থেকে দেশব্যাপি চলাচল করবে সব ধরনের গণপরিবহন। তবে পূর্বের ন্যায় অর্ধেক আসন খালি রেখে নয়, এখন থেকে পরিবহনের আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে চলবে গণপরিবহনগুলো।

এরআগে, দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে। তিনি মনে করেন, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেটা নিশ্চিত করতে হবে। মাস্ক পরার বিষয়টিতে বেশি গুরুত্ব দিচ্ছি। এখন যে গণটিকাদান কর্মসূচি চলছে তা ১২ তারিখ পর্যন্ত চলবে, এই কর্মসূচির মাধ্যমে কর্মজীবী মানুষকে টিকা দেওয়া হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
