
প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ২০:২৯

দেশে আরও তিনটি নতুন উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হচ্ছে মাদারীপুর, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায়।
সোমবার (২৬ জুলাই) দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

নতুন উপজেলা তিনটি হল- মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ।
এদিকে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে প্রতিষ্ঠান খুললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
কোনো ট্যাগ পাওয়া যায়নি