
প্রকাশ: ২৯ জুন ২০২১, ২৩:৫৮

কঠোর লকডাউনের ভয়ে , বা একে কেন্দ্র করে আজও রাজধানী ছাড়ছে মানুষ। দেশের দক্ষিণবঙ্গের ঘরমুখি মানুষের ভিড় দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।
আজ মঙ্গলবার (২৯ জুন) সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিন ভোর থেকে দক্ষিণবঙ্গ মুখি যাত্রীদের ঘাটে আসতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে চাপ। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি-সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। বহু যাত্রী মাস্কও ব্যবহার করছে না।

তবে শিমুলিয়া ঘাট ও ঘাটের প্রবেশ সড়ক গুলোতে আজও আইনশৃঙ্খলাবাহিনীর চেকপোস্ট রয়েছে। সীমিত পরিসরে লকডাউনে রিক্সা ও জরুরি গাড়ি ব্যতীত অন্যান্য গাড়িতে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঘাট সিএনজি ও ব্যক্তিগত গাড়ি যোগে যাত্রীদের ঘাটে আসতে দেখা যাচ্ছে। আমরা কথা বলি এক যাত্রীর সাথে , নাম মস্তফা , তিনি জানান যে - সরকার যে কখন কি সিদ্ধান্ত নেয় আমরা জনগণ বুজে উঠি না তাই গ্রামে চলে যাই । অন্যথায় দেখা যাবে আগামী ঈদে অ যেতে পারবো না ।
বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আসরাফ আহমেদ ইনিউজ৭১ কে জানান, লকডাউনকে কেন্দ্র করে ঘাটে মানুষ আসছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে মোট ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে ২ শতাধিক গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে। যাত্রী পারাপারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোন নির্দেশনা নেই। যারা ঘাটে আসছে তারা পার হতে পারছে।
