
প্রকাশ: ২৭ জুন ২০২১, ১:৪০

সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে সারাদেশে ৬১ লাখ আনসার ভিডিপি সদস্য প্রস্ততি রয়েছে বলে জানিয়েছেন, আনসার ভিডিপি'র মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
রবিবার সকালে গাজীপুরের শফিপুর আনসার ও ভিডিপি একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কমান্ড্যান্ট মোঃ মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান, উপ-মহাপরিচালক (অপারেশনস্) মোঃ সামছুল আলম-সহ সদর দপ্তর ও একাডেমির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পুরো একাডেমির প্যারেড গ্রাউন্ড চত্বর প্রদক্ষিণ করে। এতে বাহিনীর সর্বস্তরের সদস্যরা অংশ নেন।