বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬২৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়স্বাস্থ্য

যে ৩৭ জেলায় করেনা সংক্রমনের ঝুঁকি বেশি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২১, ১২:৩৫

শেয়ার করুনঃ
যে ৩৭ জেলায় করেনা সংক্রমনের ঝুঁকি বেশি

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতা আবারো বেড়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশের সংক্রমণের হার ৬ থেকে ১০ শতাংশে উঠে এসেছে। একই কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

আরও

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অর্থ লেনদেন না করার আহ্বান

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অর্থ লেনদেন না করার আহ্বান

পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে, ১৮ মে স্বাস্থ্য অধিদপ্তর দেশের ৩৭টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে ৪০ শতাংশের ওপরে সংক্রমণ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও খুলনায়। ২০ থেকে ২৯ শতাংশ সংক্রমণ রয়েছে সিলেট, ঝালকাঠি, রাজশাহী, নাটোর ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং ফরিদপুরে।

বুধবার (২৬ মে) ১৭ থেকে ২৩ মে- এই এক সপ্তাহের সংক্রমণ পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ১০ থেকে ১৬ মে- এই এক সপ্তাহের তুলনায় ২২টি জেলায় নতুন রোগী বৃদ্ধির হার শতভাগ বা তার বেশি ছিল। এগুলোর মধ্যে ১৫টি জেলাই সীমান্তবর্তী।

আরও

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

বাংলাদেশে ছোট ও ভাসমান পারমাণবিক কেন্দ্রের প্রস্তাব

এক সপ্তাহে ১০১ থেকে ৫০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এমন জেলাগুলোর মধ্যে সীমান্তবর্তী সাতটি জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রাজশাহী, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট। এছাড়া এই তালিকায় আছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, নোয়াখালী ও গাজীপুর।

করেনা ঝুঁকি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহে (১৭–২৩ মে) ১৭৯ জন রোগী শনাক্ত হয়। আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল ৭৩ জন। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার ৬৩ শতাংশ এবং পার্শ্ববর্তী জেলা রাজশাহীতে এই হার ৪১ শতাংশে উঠেছে। এমন পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত সোমবার থেকে এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউন চলছে।

১৮ মে থেকে সংক্রমণ বাড়ছে সীমান্তবর্তী আরেক জেলা কুষ্টিয়ায়। এখন সেখানে রোগী শনাক্তের হার ১৪–১৬ শতাংশ। এরমধ্যে ভারত থেকে আসা ১৪৫ জন এখন কুষ্টিয়ায় কোয়ারেন্টাইনে আছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সাতক্ষীরায় ঈদের আগে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ১৩ শতাংশ। গত সোমবার থেকে শনাক্তের হার ৪০ শতাংশের ওপরে।

এছাড়া ১০ থেকে ১৯ শতাংশ সংক্রমণের হার রয়েছে দিনাজপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, রংপুর, চাঁদপুর, নোয়াখালী, বরিশাল, সাতক্ষীরা, গাজীপুর বগুড়া, গোপালগঞ্জ, যশোর, মাদারীপুর চট্টগ্রাম, রাজবাড়ী, মাগুরা, নওগাঁ, কক্সবাজার, ভোলা, নড়াইল, লক্ষ্মীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, ব্রাক্ষ্মণবাড়িয়া, নেত্রকোনা এবং টাঙ্গাইলে।

এদিকে ঈদে কয়েক লাখ মানুষ ঢাকা থেকে নিজ নিজ গ্রামে গিয়েছিল ঈদ করতে। ফলে স্বাভাবিকের থেকে কয়েকগুণ বেশি লোকসমাগম হয়েছিল গ্রামগুলোতে। যা সংক্রমণে ঊর্ধ্বমুখীতার একটি কারণ হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদরা। অবশ্য ঈদের আগেই এই শঙ্কার কথা বলেছিলেন তারা। কিন্তু সরকারের খামখেয়ালিপনা ‘বিধিনিষেধ’ আর মানুষের বাড়ি ফেরার আকাঙ্ক্ষার কাছে সেই শঙ্কা হালে পানি পায়নি।

সংক্রমণের দিকে থেকে সর্বোচ্চ দশটি জেলার চিত্রে দেখা যায়, ঢাকায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮৮, চট্টগ্রামে ৪৭ হাজার ৫২৮, নারায়ণগঞ্জে ১৪ হাজার ৭৭৪, কুমিল্লায় ১৪ হাজার ৭৭৪, বগুড়ায় ১৪ হাজার ২১৯, সিলেটে ১৩ হাজার ১৩৭, গাজীপুরে ১১ হাজার ৯৯০, কক্সবাজারে ১০ হাজার ৮৪০, ফরিদপুরে ১০ হাজার ৭৩৮ এবং খুলনায় ১০ হাজার ৪৯৮ জন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ১৮ দফা স্বাস্থ্যবিধি মানতে জোর দিতে হবে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আহমদ পারভেজ জাবীন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, করোনা প্রতিরোধে ১৮ দফা মানতে দেশের সবাইকে জানাতে ব্যাপক হারে প্রচার চালাতে হবে। সীমান্তে আসা-যাওয়া বন্ধ করতে হবে। এমনকি সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামা পর্যন্ত এটা বন্ধ থাকবে বলেও জানান তিনি।

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশের সংক্রমণশীলতার ওপর ভিত্তি করে জেলাগুলোকে ছয় ভাগে ভাগ করেছে। যেখানে সর্বোচ্চ ২০ হাজারের উপরে আক্রান্ত রোগী রয়েছে মাত্র দুটি জেলায়। এর মধ্যে ঢাকায় এ পর্যন্ত আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার ৩৩৩ এবং চট্টগ্রামে ৪৬ হাজার ৬১৬ জন।

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ল সিজেপি, আটক দুই মুখপাত্র

যন্তর মন্তরের গেট টপকে ঢুকে পড়ল সিজেপি, আটক দুই মুখপাত্র

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনি জটিলতা, বিরোধ ও সংকট দ্রুত নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে তৈরি প্রস্তাবটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফ্যুজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) আয়োজিত অভিবাসনবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রবাসী

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সব নির্বাচন ২০২৭ সালের ২৭ মের মধ্যে শেষ করার

নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের তীব্র বিক্ষোভ

নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের তীব্র বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে পৌঁছানোর পর কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরের

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

দেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ভাসমান টার্মিনাল স্থাপন এবং স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে এসব বিষয়ে আলোচনা করেন

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির উপসচিব মো. শাহ্ আলমের স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে