সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন। এই নিয়ে এ পর্যন্ত মোট মারা গেছে ১২ হাজার ৪৫৮ জন। একই সময়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৪৯৫ জন। মোট শনাক্ত ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জন।
বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।