
প্রকাশ: ২৩ মে ২০২১, ১২:৩৩

চলমান মহামারি করোনাভাইরাসের পরিস্থিতিতে বিবেচনায় আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়ালো সরকার। স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ ও খাবারের দোকান খুলে দেওয়া হবে। তবে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতা সেবা গ্রহণ করতে পারবে।
রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতদিন খাবারের দোকানে বসে খাওয়ার অনুমতি ছিল না, তবে খাবার বিক্রি বা সরবরাহ (টেকওয়ে বা অনলাইন) করার সুযোগ ছিল।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। পরে ৪ দফা এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। যা শেষ হবে রোববার (২৩ মে) মধ্যরাতে। বিধিনিষেধে আন্তজেলা বাস সার্ভিস, লঞ্চ ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।