বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ভারতের সঙ্গে সীমান্ত খোলার ব্যাপারে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২১, ১৮:০

শেয়ার করুনঃ
ভারতের সঙ্গে সীমান্ত খোলার ব্যাপারে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ ভারতের কোভিড পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত ভারতের সঙ্গে সব রকম সীমান্ত বন্ধ রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৭ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

আরও

রামিসা হত্যা মামলায় আজ যুক্তিতর্ক, ঘোষণা হতে পারে রায়ের তারিখ

রামিসা হত্যা মামলায় আজ যুক্তিতর্ক, ঘোষণা হতে পারে রায়ের তারিখ

তিনি বলেন, সরকারের সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণের ফলেই করোনায় এখনও বাংলাদেশ অনেকটাই নিরাপদে রয়েছে। তবে, আগামী কিছুদিন আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে। ঈদ শেষে মানুষ যেন আগামী কিছুদিন ঢাকায় ফিরতে না পারে সে ব্যাপারে সরকারকে সচেষ্ট থাকতে হবে।

এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের কোভিড পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত ভারতের সাথে সব রকম সীমান্ত বন্ধ রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় আদালতে শুনানি

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় আদালতে শুনানি

কোভিড-১৯করোনা ভাইরাসভারত
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে দিনে গড়ে প্রায় ৪ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে এবং দৈনিক ৩ থেকে ৪ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। অথচ ভারতের এত নিকটবর্তী দেশ হয়েও আমাদের দেশে বর্তমানে সংক্রমণ দিনে ৩০০ জনের কাছাকাছি নেমে গেছে। ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট দেশে চলে এলেও তাদেরকে সঠিকভাবে কন্ট্রাক্ট ট্রেসিং করার ফলে ভারতীয় ভ্যারিয়েন্টটি দেশে এখনো ছড়িয়ে পড়তে পারেনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাশিয়া, চীন, ইউকেসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে সরকারের ফলপ্রসূ আলোচনা চলছে। খুব শিগগিরই হয়তো এ বিষয়ে সুখবর দেয়া সম্ভব হবে।

ভ্যাকসিন ক্রয়ের পাশাপাশি দেশেই ভ্যাকসিন উৎপাদন করতে চায় সরকার বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন ক্রয়ের পাশাপাশি দেশেই ভ্যাকসিন উৎপাদন করতে কাজ করা হচ্ছে। এক্ষেত্রে আগ্রহী প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্রীয় ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদন নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় ঔষধ প্রশাসন সব ধরণের উৎপাদন ক্ষমতা যাচাই-বাছাই করে কিছু নাম সুপারিশ করলে তখন সেগুলি থেকে নির্দিষ্ট করে উপযুক্ত কোন এক বা একাধিক কোম্পানিকে উৎপাদন ক্ষমতা দেয়া যেতে পারে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কোম্পানিকে অনুমোদন দেয়া হয়নি।

স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বাস্থ্যসেবা সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবরা এ সময়ে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

পল্লবীর শিশু রামিসা হত্যায় মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষ, রায় রোববার

পল্লবীর শিশু রামিসা হত্যায় মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষ, রায় রোববার

রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে জরিমানা

রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে জরিমানা

আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দাবদাহে মৌলভীবাজারে বেড়েছে তালশাঁসের চাহিদা

দাবদাহে মৌলভীবাজারে বেড়েছে তালশাঁসের চাহিদা

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

পল্লবীর শিশু রামিসা হত্যায় মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষ, রায় রোববার

পল্লবীর শিশু রামিসা হত্যায় মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষ, রায় রোববার

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বৃহস্পতিবার (৪ জুন) আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দাবি জানানো হয়। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুল রহমান দুলু আদালতে বলেন, মামলার সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং তদন্তে পাওয়া অন্যান্য তথ্য-প্রমাণে

জুলাইয়ে ‘হেলথ কার্ড’ যুগে প্রবেশ করছে বাংলাদেশ

জুলাইয়ে ‘হেলথ কার্ড’ যুগে প্রবেশ করছে বাংলাদেশ

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার দেশের সব নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই মাস থেকে প্রথম ধাপে বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, নরসিংদী ও নোয়াখালী জেলায় এই সুবিধা চালু করা হবে। পর্যায়ক্রমে পুরো দেশেই এই সেবা সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি নাগরিকের জন্য একটি ইউনিক ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র তৈরি করা হবে,

ঈদকেন্দ্রিক ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

ঈদকেন্দ্রিক ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়, এই সময়ে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে, যা দুর্ঘটনার ভয়াবহতাকে আরও

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে দেশের জনজীবন ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। মধ্য মে থেকে শুরু হওয়া তাপপ্রবাহ এখন দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (৩ জুন) দেশের মোট ৪৯টি জেলা তাপপ্রবাহের আওতায় ছিল। ফলে শহর থেকে গ্রাম—সবখানেই গরমে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা

রামিসা হত্যা মামলায় আজ যুক্তিতর্ক, ঘোষণা হতে পারে রায়ের তারিখ

রামিসা হত্যা মামলায় আজ যুক্তিতর্ক, ঘোষণা হতে পারে রায়ের তারিখ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার বহুল আলোচিত মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার (৪ জুন) ঘোষণা হতে পারে। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আদালত। যুক্তিতর্ক শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করবেন বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করবেন। একই সঙ্গে আগামী সপ্তাহের শুরুতেই মামলার রায় ঘোষণার