
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১৩:৪১

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন মারা গেছেন।রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)মরহুমের বড় মেয়ে ও সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লাভলী জানান, বেশ কিছুদিন ধরে ফুসফুসজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন তার বাবা আমজাদ হোসেন। শারীরিক অবস্থার খারাপ হলে গত ১০ এপ্রিল সকালে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই আজ বেলা সাড়ে ১১টার দিকে মারা যান সাবেক এই সাংসদ।আমজাদ হোসেন ২০১৪ সালে উপনির্বাচনে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।


#ইনিউজ৭১/জিহাদ/২০২১